।। এবিএম সোহেল রশিদ।। . কুঁড়েঘরের বারোয়ারি তৈজসপত্র কিংবা আনাজপাতি শীতলপাটি, নকশিকাঁথা, ফুলতোলা বালিশের খোল অথবা প্রেমিক বাতাসের উৎসমূল, হাতপাখা; আমাকে আর শীতল করে না . পুকুরঘাটে মেলারমাঠে, দুপুরের অনাহুত দৌড়ঝাঁপ হলুদবিকেলে আঙিনায় বেরসিকবৃষ্টির টাপুরটুপুর নৃত্য খোলাজানালায় আনাড়ি জোছনার ফিসফাস কথোপকথন আমাকে বরং ভাবতে শেখায় . ধারালো তলোয়ারের চকচকে আভায় শানিত সোনালী দেহের চৌম্বক, এলোমেলো […]