অরুয়াইলে ‘ সিটি ফ্যাশন’ নামে নতুন দোকান উদ্বোধন

রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ডেস্ক।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী অরুয়াইল বাজারে সিটি ফ্যাশন নামে কাপড়ের দোকান উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘিরে আজ বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিটি ফ্যাশন সম্পর্কে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী শরীফ উদ্দীন বলেন- গতকাল “সিটি ফ্যাশন” উদ্বোধন করা হলো। এখানে সুলভ মূলে লেডিস, জেন্টস ও বাচ্চাদের সকল প্রকার কাপড় পাওয়া যায়। তিনি এলাকার সকলকে তার নতুন প্রতিষ্ঠান “সিটি ফ্যাশন” এসে কেনা-কাটা করার আমন্ত্রণ জানান।