অরুয়াইলে পুলিশ ও জনতার সম্প্রীতি সভা অনুষ্ঠিত

শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

ভয়েস ডেস্ক।। সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন উপলক্ষে পুলিশ ও জনতার সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে সরাইল থানার আয়োজনে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এসভা অনুষ্ঠিত হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ রফিকুল হাসান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ সভাপতি আহসান উদ্দিন খান শিপন, জামাতে ইসলামি বাংলাদেশ অরুয়াইল ইউনিয়ন শাখার সভাপতি মো.ইসলাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ ভূইয়া প্রমূখ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন এসআই পংকজ দাস।