
ভয়েস ডেস্ক।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘গণ-উপদ্রব সৃষ্টির’ দায়ে দুই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার রাতে এই আদালত পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মোশারফ হোসাইন ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল হাসান।
দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার শাহবাজপুর আমিন পাড়ার বাসিন্দা ধনু মিয়া (৪১) ও সাদ্দাম (২৪)।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দর্গাপাড়া এলাকায় স্থানীয় একটি মাজারের উরশকে কেন্দ্র করে এলাকার জুয়ারিরা গণ উপদ্রবের সৃষ্টি করে। তাই গণ-উপদ্রব আইন ১৮৬০ এর ২৯১ ধারায় জড়িত ২জনের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।