
ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ডেস্ক :বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে পাকশিমুল ইউনিয়ন বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর)
সন্ধ্যায় উপজেলার পাকশিমূল বাজার এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন পাকশিমুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. তানভীর আহমেদ সিহান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মাজাহারুল ইসলাম মাজাহার, পাকশিমুল ০৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শওকত আলী, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো: নুর উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইয়াকুব , জেলা কৃষক দলের সদস্য মোঃ তৈয়ব আলী, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দ্বীন ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পাকশিমুল ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা আঃ লতিফ, পাকশিমুল ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম, পাকশিমুল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মিয়া ও গিয়াস উদ্দিন।
অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলহাজ্ব গাজী মোঃ আব্দুল আজিজ , সদস্য সচিব মো: কামাল হোসেন, অরুয়াইল আব্দুস সাত্তার ভূঁইয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আরাফাত জিহাদ, পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুহাঃ আলবিন তালুকদারও অনুষ্ঠানে অংশ নেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফিউদ্দিন, মোঃ কাইয়ুম মিয়া, মোঃ রাকিবুল ইসলাম, সাদ্দাম মিয়া, আমির হোসেন, মোঃ রিপন মিয়া, সাব্বির ও আল আমিনসহ আরও অনেকে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।